ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজ্য নেতারা: নিউ মেক্সিকোর নাম বদলাতে চান ট্রাম্প, কড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন শুরু রঞ্জি ট্রফিতে চিন্ময় সুতারের ইতিহাস নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই -মেজর জুলকার নাঈন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই -মেজর জুলকার নাঈন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই -মেজর জুলকার নাঈন

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছি তারা সবাই বাংলাদেশি।

অন্য ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারও ওপরেই কোনো ধরনের সমস্যা আসেনি। তাই গুজবে কান দেবেন না।

শনিবার (১০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার হলরুমে তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির আয়োজনে বিজিবি ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মেজর এএফএম জুলকার নাঈন আরও বলেন, আপনারা জানেন বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি।

এ স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে আমরা শিগগির একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অত্র এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি। জনগণের জীবনযাত্রা কোনোভাবে যেন ব্যহত না হয় বা আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এ সময় হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশের কর্মকর্তা, সিপাই ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই -মেজর জুলকার নাঈন

আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪