বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে বড় নিয়োগ
- আপডেট সময় : ১১:১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার)
- পদসংখ্যা: ১টি
- নিয়োগের ধরণ: চুক্তিভিত্তিক
- মাসিক বেতন: ৯৭,৩৭০ টাকা
- আবেদনের শেষ তারিখ: ১ অক্টোবর ২০২৬
- আবেদন ফি: ২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে ৫ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং ৪ স্কেলে সিজিপিএ ২.৫০ থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের এবং বড় কোনো বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী বা তার ওপরের পদে ন্যূনতম ৮ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা
পূর্ণাঙ্গ আবেদনপত্রটি আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। চাকরির আরও তথ্য: চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
- চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























