ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন
হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন করেন ফেনীর কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ উদ্দিন।

 

 

ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন

 

 

ফেনীর এসএসকে সড়কে দি হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন।
ভোজন রসিক ও ভোজন বিলাসী জেলা ফেনীতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হল রুমে এ প্রথম বৃহৎ পরিসরে উদ্বোধন হয়েছে দি হেরিটেজ লাউঞ্জ। হেরিটেজ লাউঞ্জ উদ্বোধন করেন ফেনীর কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ উদ্দিন।

 

 

আজ রবিবার সকাল থেকে উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানে সকল প্রকার বাংলা খাবারের আইটেমে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত ১২ টা পূযর্ন্ত চলবে ২০% ডিসকাউন্ট। বাংলার ঐতিহ্য এক টেবিলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ অক্টোবর বিকেলে ৬০ জন হাফেজের উপস্থিতিতে পবিত্র কুরআন খতমের শেষে ও ভূরি ভোজের মাধ্যমে যাত্রা শুরু করে।

 

 

নানান প্রকার সকালের নাস্তা, দুপুরে নানা মাছ, মাংস, সবজি, স্পেশাল ভাজি, ভর্তা, বিরিয়ানি, বিকেলে পরটা, ফিস বারবিকিউ, জুস, আইটেম, লাচ্ছি ও মিল্কশেক, ভেজার্ট আইটেমসহ শুরু থেকে বিভিন্ন ধরনের মুখরোচক ১৫৪ প্রকার আইটেম নিয়ে শুরু হচ্ছে।

পড়ুন>> কুড়িগ্রামে পকেটে মোবাইল বিস্ফোরণে দগ্ধ যুবক

 

 

প্রতিষ্ঠানটির পরিচালক মোশারফ হোসেন মজুমদার জানান,সকালে ২০ প্রকার নাস্তা, দুপুরে২০ প্রকার মাংস,১৬ প্রকার মাছ,৭ প্রকার বিভিন্ন প্যাকেজ,১১ প্রকার স্পেশাল ভাজি ভর্তা,৯ প্রকার বিরিয়ানি, বিকেলে ২৭ প্রকার রুটি পরটা বিভিন্ন ধরনের চিকেন, ৫ প্রকার বারবিকিউ বিভিন্ন আকার, ১২ ধরনের জুস ও কপি, ৯ ধরনের লাচ্ছি মিল্কশেক ১৫ ধরনের ডেজার্ট আইটেম সহ ১৫৪ ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হবে। ক্রোতাদের পছন্দ আমাদের পছন্দ। ফেনীবাসীর সহযোগিতা পেলে আগামীতে তাদের পছন্দ আমাদের অনুপ্রেরণা জোগাবে।

 

 

এ ছাড়াও বিয়ে, জন্মদিন, আকর্দ, সভা, সেমিনারসহ ছোট বড় সকল, প্রকার অনুষ্ঠান করার সু ব্যবস্থা সহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। মালিক পক্ষ থেকে জানানো হয়েছে, আগামি কাল ২০ অক্টোবর সকাল থেকে সর্বসাধারণের জন্য হোটেল উন্মুক্ত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!