ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ অনুষ্ঠিত।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবুলুর নেতৃত্বে এ মিছিল বের হয়।

মিছিলটি পৌরশহরের ইসলাম রোড়স্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুলিশ ফাঁড়ি হয়ে ভুঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম সাইদ, সদস্য তাহের মিয়াজী, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতারা।

১১ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে গ্রেফতার হন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও নাসির উদ্দিন খন্দকার।

হরতাল অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলায় তাদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!