কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি। শিল্পী মাইনুল ইসলাম নোবেলকে লক্ষ্য করে জুতা ছুড়ল দর্শক।
ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল শিল্পী মাইনুল ইসলাম নোবেলকে।
ফুলবাড়ী ডিগ্রি কলেজে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, তথ্যচিত্র প্রদর্শন, র্যাফেল ড্র এবং ঢাকা থেকে আমন্ত্রিত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব কর্মসূচি পালনের পর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ১১টার দিকে মঞ্চে ওঠেন গায়ক নোবেল।
মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে মাতালের ভঙ্গিতে বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রামে আসলাম। এর আগে এসেছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি।
সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম, তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো, আলহামদুলিল্লাহ।
এরপর এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন নোবেল। চশমা পেয়ে চোখে পরে একটি গান পরিবেশন করেন তিনি।
একপর্যায় মাতলামি করতে করতে বসে পড়েন। এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে তার দিকে দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।
পরে স্টেজে থাকা কয়েকজন ও আয়োজকরা নোবেলকে সরিয়ে নিয়ে যান।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
আয়োজক কমিটির সদস্য সচিব জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার বলেন, ‘শিল্পী নোবেল মদপান করেছেন কিনা, আমি জানি না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম,
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,
৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।
[…] […]
[…] […]