ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি।  শিল্পী মাইনুল ইসলাম নোবেলকে লক্ষ‍্য করে জুতা ছুড়ল দর্শক।

ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল শিল্পী মাইনুল ইসলাম নোবেলকে।

কিন্তু তার মাতলামির কারণে দর্শকের জুতা ও পানির বোতল নিক্ষেপে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

ফুলবাড়ী ডিগ্রি কলেজে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, তথ্যচিত্র প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং ঢাকা থেকে আমন্ত্রিত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সব কর্মসূচি পালনের পর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ১১টার দিকে মঞ্চে ওঠেন গায়ক নোবেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে নোবেলের গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে।

মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে মাতালের ভঙ্গিতে বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রামে আসলাম। এর আগে এসেছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি।

সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম, তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো, আলহামদুলিল্লাহ।

এরপর এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন নোবেল। চশমা পেয়ে চোখে পরে একটি গান পরিবেশন করেন তিনি।

এ সময় তিনি মাইক্রোফোন স্ট্যান্ড আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর স্টেজে দুই পা তুলে প্যারেড করার মতো লাথি মেরে পরনের প্যান্ট দুহাত দিয়ে ঠিক করে আরেকটি গান ধরেন।

একপর্যায় মাতলামি করতে করতে বসে পড়েন। এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে তার দিকে দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।

পরে স্টেজে থাকা কয়েকজন ও আয়োজকরা নোবেলকে সরিয়ে নিয়ে যান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

আয়োজক কমিটির সদস্য সচিব জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার বলেন, ‘শিল্পী নোবেল মদপান করেছেন কিনা, আমি জানি না।

তবে তিনি মঞ্চে উঠে মাতলামি শুরু করলে দর্শক ক্ষেপে গিয়ে পানির বোতল ও জুতা নিক্ষেপ করেন। পরে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম,

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,

৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

2 responses to “ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!