ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১১৯৫৮ বার পড়া হয়েছে

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী উপজেলায় পৃথক পৃথক গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ।

পড়ুন>> নীলফামারী-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপি তাদের নির্বাচনী লিফলেট বিতরণ ও পৃথক গণমিছিল বের করে। ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানার নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণ মিছিলে হাজার-হাজার দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। নাগেশ্বরী কলেজ মোড় থেকে বাস স্টান্ড হয়ে বাজার পর্যন্ত এসময় জনস্রোত নেমে আসে। এসময় শহীদ জিয়া,খালেদা জিয়া, তারেক জিয়া,ও ধানেরশীষের নির্বাচনী স্লোগানের মাধ্যমে তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসভার বলদিটারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল চলাকালে উপজেলার বিএসসি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পড়ুন>> প্রতীক বরাদ্দের পর কাউনিয়ায় বিএনপির আনন্দ মিছিল

উভয় দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রতীক বরাদ্দের পর প্রকাশ্যে এমন নির্বাচনী কর্মসূচিকে নাগেশ্বরীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা হিসেবে দেখছেন অনেকেই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতীক বরাদ্দের পর দিনই আলাদা শক্তি জানান দিল বিএনপি- জামায়াত

আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬