পুনঃসংযোগের জন্য মুক্তিযোদ্ধার কাছে ৪২ হাজার টাকা ঘুষ দাবী এজিএম এর
- আপডেট সময় : ০৩:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ৪২২ বার পড়া হয়েছে
পুনঃসংযোগের জন্য মুক্তিযোদ্ধার কাছে ৪২ হাজার টাকা ঘুষ দাবীর অভিযোগ এজিএম এর বিরুদ্ধে।
বকেয়া বিল পরিশোধের পর বিদ্যুৎ পুনঃসংযোগের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (এজিএম) সামছুল আলম ভুক্তভোগীর কাছে ৪২ হাজার টাকা ঘুষ দাবী করেন
কচাকাটা সাব-জোনাল অফিসের (এজিএম) শামসুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, চাঁদা-দাবি, বীর মুক্তিযোদ্ধা ও গ্রাহকদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এজিএম শামসুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে অসুস্থ হয়ে পরে থাকায় মোট ১১ হাজার ৮৮৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পরে। বকেয়া বিলের কারণে ভুক্তভোগীর মিটারটি খুলে নিয়ে আসেন কচাকাটা সাব জোনাল অফিসের এ জি এম শামসুল আলম।
পরবর্তীতে ভুক্তভোগীকে বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ করা হলে গত অক্টোবর মাসের ১৩ তারিখে হিসাব নম্বর- ৯১০-৭৫২৫ তে বকেয়া বিল ১১,৮৮৭ টাকা জমার মাধ্যমে পরিশোধ করেন। বকেয়া বিল পরিশোধের পর পুনরায় বিদ্যুৎ সংযোগের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (এজিএম) সামছুল আলম দেওয়ার ভুক্তভোগীর কাছে ৪২ হাজার টাকা ঘুষ দাবী করেন।
ঘুষের টাকা না দেওয়ায় পুনরায় বিদ্যুৎ সংযোগ না দিয়ে তালবাহানা করে আসছে। দীর্ঘদিন ঘোরাঘুরি করে বিদ্যুৎ সংযোগ না পেয়ে (এজিএম) শামসুল আলমের বিরুদ্ধে বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযুদ্ধার ছেলে আল আমিন।
পড়ুন>>ডিসি ম্যাজিস্ট্রেট ও ডিইও এর সই জাল করে ছাত্র ভর্তি করালেন প্রধান শিক্ষক
এবিষয়ে কচাকাটা সাব জোনাল অফিসের (এজিএম) শামসুল আলমের সাথে কথা হলে তিনি জানান, গ্রাহক নিজে নিজেই সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় অফিস হতে জরিমানার পরিমান উল্লেখ না করে তাকে জরিমানার একটি নোটিশ করা হয়েছে।
গ্রাহক টাকা দিলে রিসিভের মাধ্যমে দিবে। আমি তার কাছে ঘুষ চাইলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ (ডিজিএম) রয়েছে তাকে জানাবে তাকে না জানিয়ে সে আমাকে বিপদে ফেলতে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমি তার কাছে ঘুষ চেয়েছি। পড়ুন>> রাজিবপুরে পল্লী বিদ্যুৎ এর সুষম বন্টনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “পুনঃসংযোগের জন্য মুক্তিযোদ্ধার কাছে ৪২ হাজার টাকা ঘুষ দাবী এজিএম এর”