পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী
- আপডেট সময় : ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মুখোশ পরিহিত অবস্থায় এই হামলা চালায়। সোমবার বিকেলের এই ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের দাবি, নিষিদ্ধ দলটির নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় তাদের মিছিল আয়োজনের কর্মসূচি ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন মুখোশ পরে এসে গুলি করে।
হামলায় আহতরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের সিজান খাঁ (২২), শেরপাড়ার রিফাত (২৬) ও রবিউল (১৭), সাহেবপাড়ার মাহিম (২৫) এবং ঈদগাহ এলাকার রিসাদ (২৬)। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শের। গুলিবিদ্ধদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তিনি জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: দৈনিক আমাদের সময়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























