পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত। গুরুতর আহত একজন।
বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার শিববাড়ি ব্রিজের দক্ষিণে স্মরণখালী মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ভ্যানচালক ইসমাইল গাজী, পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ আবেদীন ও গড়ইখালী গ্রামের হারুন সরদারের ছেলে মাহবুবুর রহমান।
এ সময় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ হয়। ভ্যানচালক ইসমাইল গাজী ঘটনাস্থলে মারা যান। পথচারীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ আবেদীন ও তার বন্ধু মাহবুর রহমান মারা যান।
পড়ুন>>রাণীশংকৈলে নিজ দোকানঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তবে আহত কলেজছাত্রী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দিনের মেয়ে তৃষা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply