ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পা দিয়ে লিখেই আলিম পরিক্ষায় পেলো জিপিএ ৪.৫৭

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে

পা দিয়ে লিখেই আলিম পরিক্ষায় পেলো জিপিএ ৪.৫৭

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর কালুখালীতে হিমায়েতখালীর হাবিব পা দিয়ে লিখেই আলিম পরিক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়েছেন।

শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিবকে। তাই তো দুই হাত না থাকলেও পা দিয়ে লিখেই এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন হাবিব।

হাবিব রাজবাড়ী কালুখালীর হিমায়েতখালি গ্রামের দরিদ্র কৃষক আবদুস সামাদের ছেলে এবং পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী।

গতকাল ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেন মাদ্রাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ।

জানা গেছে, জন্মলগ্ন থেকেই হাবিবের দুই হাত নেই। সবার অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করে হাবিব। কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ৪.৬৭ পেয়ে পাস করে সে।

 বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে পাংশা উপজেলার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভর্তি হয়। সেখান থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ পেয়ে পাস করে।

পরে একই মাদ্রাসা থেকে ২০১৯ সালে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে পায় জিপিএ ৪.৬৩।

হবিবুর রহমান বলেন, আলিম পরীক্ষায় আশা ছিল জিপিএ ৫ পাব। কিন্তু পেয়েছি ৪.৫৭। তারপরও আমি খুশি। এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার ইচ্ছা আমার।

এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পড়ালেখায় নানা সময়ে যারা তাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতার কথাও জানান, এই শিক্ষার্থী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পা দিয়ে লিখেই আলিম পরিক্ষায় পেলো জিপিএ ৪.৫৭

আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩