নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক

সাবিনা নূর; সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক প্রকাশ।

স্বাধীনতার অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর চার খলিফার জ্যেষ্ঠজন খ্যাত নূরে আলম সিদ্দিকী মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের পুরোধা ব্যক্তিত্ব নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে দেশের স্বাধীনতা-স্বাধীকার-স্বার্বভৌমত্বের জন্য নিবেদিত আরেকজন সাহসী মানুষকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

২৯ মার্চ প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে ধারার প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

আরো বলেন, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।

তাঁর মত এমন নির্ভীক রাজনীতিক আমাদের আজ খুব বেশি প্রয়োজন ছিলো। অথচ তিনি চলে গেলেন মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে। নেতৃবৃন্দ নূরে আলম সিদ্দিকীর বিদেহ আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭

Please Share This Post in Your Social Media

2 responses to “নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক”

  1. […] ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারা… সৌদিতে ১৩ বাংলাদেশীর মৃত্যুতে সেভ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!