নীলফামারীতে স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

নীলফামারীতে স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
নীলফামারীতে স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা।

স্ত্রীর মরদেহ ঘরে রেখে স্বামী অন্যত্র গিয়ে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া নামক এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা টি ঘটে।

নিহত মরিয়ম বেগম (৪৫) জুগিপাড়া এলাকার নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় মরিয়ম বেগম তার স্বামী সহ জুগিপাড়া এলাকার নুর হক নামে একজনের বাসায় ভাড়া থাকতেন , দুদিন ধরে তাদের ঘরে তালা বন্ধ দেখে স্হানীয়রা জানালা দিয়ে উঁকি দেন।

মরিয়ম বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্হানীয়দের মাঝে বিষয়টি জানা জানি হলে স্হানীয়রা ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে মরিয়মের লাশ দেখতে পায়। পরে স্হানীয়রা বিষয় টি পুলিশকে অবগত করেন।

এছাড়া নিহত মরিয়ম বেগমের স্বামী নুর ইসলাম তার স্ত্রীর লাশ ঘরে রেখে অন্যত্র গিয়ে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন এবং বিষয় টি স্হানীয় এবং পরিবারের লোকজন ইঙ্গিত করতে পারলে নুর ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 পুলিশ ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয় টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ রায় বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত মরিয়ম বেগমের ছোট ভাই থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারন বলা যাচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!