নীলফামারীতে সরকারি বালু বিক্রিতে প্রতিবাদ করায় হত্যার হুমকি প্রদান
- আপডেট সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
নীলফামারীতে সরকারি বালু বিক্রিতে প্রতিবাদ করায় হত্যার হুমকি প্রদান করায় থানায় জিডি । যার নম্বর ৬২৯। তারিখ:১৩/১২/২০২৩।
জিডি সুত্রে জানা গেছে, বালু উত্তোলনকারীর নাম- মোঃ রাজু ইসলাম (৩০) পিতা মোঃ নূরুল মোল্লা, সাং-নেকবক্ত সিদ্ধেশ্বরী, থানা-জলঢাক, জেলা নীলফামারী।
এ পর্যন্ত সে সরকারি বালু পাঁচ থেকে সাত লাখ টাকার বিক্রির খবর বিভিন্ন জায়গা থেকে জানা যায়। সে প্রতিনিয়ত সরকারি বালু বিক্রি করে দিয়ে আসছে। রাজুর নিয়ন্ত্রণে এসব বালু বিক্রি হচ্ছে।
এ বিষয়ে সংবাদ কর্মী ও মানবাধিকার কর্মী মোঃ আল আমিন ইসলাম ও তার সাথের একটি টিম তথ্য সংগ্রহ করতে গেলে তাকে বাধা প্রদান করে বালু দস্যু রাজু ও তার সাথে থাকা সন্ত্রাসী সহযোগিরা।
বালু দস্যু রাজু ঐ সংবাদ কর্মীকে বলেন, ‘এখান হতে চলে যাও। লেখালেখি বাদ দিয়ে অন্য কিছু করো। আমাদের ব্যাপারে নাক গলাতে এসোনা।আমাদের হাত অনেক লম্বা। যদি এই মূহুর্তে চলে না যাও ও এসব বন্ধ না করো তাহলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না।’
সংবাদ কর্মী আল আমিন ও সালামকে প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালি গালাজ করে বালু দস্যু রাজু ও তার সন্ত্রাসী বাহিনী।
ঘটনাস্থল উপস্থিত ছিলেন, আরো ছয় জন সংবাদ কর্মী, আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম রব্বানী (ডলার) ও দৈনিক প্রতিবাদ পত্রিকার রংপুর বিভাগীয় প্রধান রিপোর্টার, এমদাদুল হক (সাজু)।
মোঃ কামরুল জামান, বাংলাদেশ সময় পত্রিকা জলঢাকা উপজেলা প্রতিনিধি, মোহাম্মদ মনিরুজ্জামান মিলন ক্রাইম রিপোর্টার দৈনিক সন্ধ্যাবাণী, সমগ্র বাংলাদেশ।
সংবাদ কর্মীরা ঘটনাস্থল থেকে চলে আসলে তারা আবার বালু টানার কাজ শুরু করে দেয়।
এ যেন এক রাবনের রাজত্ব। বালু চুরি সিন্ডিকেটের সেরা হয়ে উঠেছে তথাকথিত এই বালু দস্যু রাজু ইসলাম।
বালু পরিবহনে ব্যবহৃত প্রায় দুই কিলোমিটার রাস্তা ধ্বংসের মুখে পতিত হয়েছে। শুধু তাই নয়, দুর্ঘটনার হুমকির মুখে ওই রাস্তায় চলাচলকারী পরিহবন। যে কোন সময় হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বালু পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ির বিকট শব্দে অতিষ্ট রাস্তায় দুই পাশের বসবাসকারী জনপদ।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন জলঢাকা উপজেলা শাখায় বাদি হয়ে অভিযোগ করলে সে মানবাধিকার সংস্থার নামে উল্টাপাল্টা কথা বলে।
বালুদস্যু রাজু বলেন, ‘আপনাদের কি করার আছে আপনারা করেন। আমি দেখে নেব। আপনারা আমার কিছুই করতে পারবেন না।
তার বিরুদ্ধে কথা বলার সাহস এলাকার কারো নেই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















