নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হয়েছে।

পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে বৈশাখী আক্তার (১১) নামে একটি কন্যা শিশু।

বুধবার বিকেল আনুমানিক ৫ টার দিকে জেলার ডিমলা উপজেলার কেয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু বৈশাখী আক্তার নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর বাজার এলাকার রাসেল ইসলাম ও লায়লা বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায় বিকেলে ৪/৫ শিশু একসাথে বৃষ্টিতে গোসল করার সময় হঠাৎ এক পর্যায়ে সবাই সদ্য খনন করা পুকুরে গোসল করতে নামলে বৈশাখী পুকুরে তলিয়ে যায়। তার সাথে থাকা সাথীরা তার নানাকে এসে জানায়। এরপর  তারা পুকুরে তাকে খুঁজতে থাকে। পরে তাকে পাওয়া মাত্র তাকে হাসপাতালে নিয়ে যায় তার নানা।

হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে ডিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুব দুংখ জনক। তাদের বাড়িতে আমি গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি।

এবিসির ডিমলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) লাইছুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি এইমাত্র ঘটনাটি শুনেছি। শিশুটি পুকুরে ডুবে মারা গেছে। আর এবিষয়ে কেউ অভিযোগ করেনি। তাই এটি একটি অপমৃত্যুর মামলা করা হবে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!