নীলফামারীতে পানিতে ডুবে নিহত এক শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পানিতে ডুবে নিহত এক শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীতে পানিতে ডুবে নিহত এক শিশু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
নীলফামারীতে পানিতে ডুবে নিহত এক শিশু

নীলফামারীতে পানিতে ডুবে নিহত এক শিশু হয়েছে।

পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে এক শিশু। শুক্রবার বিকেলে নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম জেলা পাড়ায় এই মর্মান্তিক ঘটনা টি ঘটে।

নিহত শিশু বিল্পব চন্দ্র দাস দিপ্ত (৭) উক্ত এলাকার দিলীপ দাস এবং সুমনা রানী দাসের ছেলে।

পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায় বিল্পব চন্দ্র দাস বিকেলে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে অনুষ্ঠিত দদি কাঁদো খেলা শেষে সবার অজান্তেই বড় দের সাথে এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে যায়।

পুকুরে গোসল করা শেষ হলে সকলেই বাসায় ফিরে আসলে বিপ্লব বাসায় না ফিরলে এলাকাবাসী তাকে খুজতে শুরু করে এবং এক পর্যায় সে পুকুরের পানিতে ভাসতে থাকে এমন অবস্থা দেখে স্হানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তখন কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করে।

নিহত শিশু বিল্পব চন্দ্র দাস এর বাবা বলেন আমরা একসাথে কাদো খেলা শেষ করে তাকে বাসায় রেখে আমি পুকুরে গোসল করতে যাই, কখন যে আমার বাবা আমার পিছনে পিছনে পুকুর পাড়ে গেছে আমি কইতে পারি আমি যদি পিছনে একবার ফিরে তাকাই তাম তাহলে এমনটা হতো না বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ( ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে আর লাশ হাসপাতালে আছে । আইনি সব প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!