ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফর করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী লাখউইয়ার কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি। সফরকালে তিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে পৃথকভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতারের লাখউইয়া বাহিনী ও পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারির মধ্যকার এই চুক্তিতে স্বাক্ষর করেন কাতারি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে তার প্রথম পাকিস্তান সফরে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের অটুট সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্ত্রাসবাদ দমন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। কাতারি স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। এর জবাবে ফিল্ড মার্শাল আসিম মুনির কাতারের সাথে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে পৃথক আলোচনায় উভয় নেতা কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল অংশীদারত্ব নিয়ে বিশদ পর্যালোচনা করেন। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে উভয় পক্ষই পুনরায় অঙ্গীকারাবদ্ধ হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক

আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬