ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার নতুন দরপত্র নিয়ে বিতর্ক চট্টগ্রামে দুই রাতে তিন পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় কাতার-জার্মানি নতুন চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানির রাজধানী বার্লিনে দুই দেশের সরকারের মধ্যে নিরাপত্তা, সামরিক ও শান্তি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশটির ফেডারেল চ্যান্সেলারিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আমিরের চলমান জার্মানি সফরের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।

অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হয়েছে। একই সঙ্গে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’ ও জার্মান ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত পৃথক একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে একটি সামরিক সহযোগিতা চুক্তিও সই করা হয়। পাশাপাশি শান্তি রক্ষা, সমঝোতা প্রতিষ্ঠা ও বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতার বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র বা লেটার অব ইনটেন্ট স্বাক্ষর করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় কাতার-জার্মানি নতুন চুক্তি

আপডেট সময় : ১২:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬