ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল কাউনিয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে এক ব‍্যক্তির মৃত‍্যু সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের মেয়াদ শেষ হওয়ার

নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৯:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে ,আনব হাসি সবার ঘরে ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ইং উদযাপিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিভিন্ন কর্মসূচীর মধ্য উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ ।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা আব্দুল মাবুদ, ডোমার নাট্য সমিতি মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

আপডেট সময় : ০৯:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪