কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্র্যাক এর আয়োজনে “আমি হব” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুটি পয়ড়াডাঙ্গা স্কুল এন্ড কলেজ ২৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল হক মন্ডল, রায়হান কবির, আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, কুটি পয়ড়াডাঙ্গা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শামছুল আলম, পশ্চিম গোবর্ধনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন আযম, ঝাউকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন, ভিতরবন্দ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নর্শিংডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল হোসেন।
“আমি হব” অনুষ্ঠানে ৪০টি ব্র্যাক স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা মোসলেমা বেগম, শিক্ষক ভুরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও
ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম।
Leave a Reply