নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাগেশ্বরীতে বসতভিটা দখলে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসতভিটা দখলের অপচেষ্টায় সন্ত্রাসীদের হামলা, ঘর-বাড়ী ভাংচুর ও ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পূর্ব রাঙ্গালীরবস গ্রামে এ ঘটনা ঘটে।

পড়ুন>>বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ২ শিশু সহ ০৫ জনকে আটক করেছে বিজিবি

এঘটনায় থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানাজায়, উক্ত গ্রামে নায়েব আলীর পৈত্রিক জমিতে ২০১৩ সাল থেকে মোকসেদ আলীর ছেলে ভুক্তভোগী মজিবর রহমান ক্রয়সূত্রে ৪টি টিনের বাংলা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিল।

কিন্তু সাম্প্রতিককালে ভুক্তভোগীর বসতভিটার ১৫ শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে আহমত আলী টগার সাথে বিরোধ বাঁধে। এরই প্রেক্ষিতে টগার নেতৃত্বে দেলোয়ারের সন্ত্রাসী বাহিনী বসতভিটা থেকে উচ্ছেদে অতর্কিত হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল বলেন, দুই পক্ষই ভূমি বিষয়ে ভালো জানা জেলার একজন উকিল নিয়োগে চার হাজার টাকা জমা দিয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বসার তারিখ ছিল কিন্তু বৃষ্টির কারণে বসা হয়নি।

এরইমধ্যে জানলাম, একপক্ষ আরেকপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। মামলাও হয়েছে। এখনতো আমার আর করার কিছু নেই। প্রাথমিক তদন্তে এসআই ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে মামলা কার্যতালিকায় নথিভুক্ত হয়েছে ও আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!