নাগেশ্বরীতে জামিনে এসে বাদীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৪৫৫ বার পড়া হয়েছে
জামিনে এসে বাদীকে প্রাণ নাশের হুমকি
নাগেশ্বরী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে প্রতিবন্ধি নারী নির্যাতনের অভিযোগ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাইদুল ইসলামের নির্যাতনে প্রতিবন্ধী নারীসহ চারজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে ঘোগাদহ ইউনিয়নের সতিবাড়ী গ্রামের ছবিজ উদ্দিনের পুত্র মাইদুল ইসলাম সহ তার লোকজন নিয়ে প্রতিবেশি জাহিদুল হকের স্ত্রী শিরিনা বেগম ও তার প্রতিবন্ধি বোন আফরোজা খাতুনকে গত ১৭ জুন জমিজমার বিরোধের জেরে বেধরক পিটিয়ে রক্তাক্ত করে।
শুধু তাই নয় ইতিপূর্বেও মাইদুল তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। এরই জের ধরে পুনরায় সন্ত্রাসী কায়দায় বুদ্ধিপ্রতিবন্ধিসহ ৪জনের উপর হামলা করে।
জানা গেছে মাইদুল ইসলাম হাসপাতালে চাকুরী করার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হলেও আহতদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে বাধ্য করে।
এ ঘটনায় মাইদুল ইসলামসহ পাঁচজনকে আসামী করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৩৮,জিআর নং-৩১২/২০২৩। মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদীকে মামলা প্রত্যাহারসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।


























