নাগেশ্বরীতে জনতার হাতে ভারতীয় গরু আটক
- আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে জনতার হাতে ভারতীয় গরু আটক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় ৬টি গরুসহ দুই জনকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে কাল গভীর রাতে নারায়নপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে পাড় হয়ে আসা ছয়টি গরু নৌকা যোগে নুনখাওয়া ঘাটে পৌঁছিলে স্থানীয় জনতা আটক করে চকিদার ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের হাতে তুলে দেয়।
এ বিষয়ে চেয়ারম্যান জাতীয় জরুরী সেবায় ফোন দিয়ে ব্যবস্থা নেয়ার কথা বললে তারা নাগেশ্বরী থানা সংবাদ দেয়, পরবর্তীতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি টহল বাহিনী গিয়ে ছয়টি গরু ও দুই জন আসামি আটক করে। আসামী দুই জন নারায়নপুর ইউনিয়নের চৌদ্দ ঘুড়ি গ্রামের নজর আলীর ছেলে শহিদুল ইসলাম ও হানিফ আলীর ছেলে জমসের আলী।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পৃথক সড়কে দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু
এ বিষয়ে থানায় একটি চোরাই মামলা হয়। মামলা নং-৪ । বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ জানায় মহামান্য আদলতের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























