নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ: পলাতক ভাতিজার বিরুদ্ধে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ: পলাতক ভাতিজার বিরুদ্ধে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ: পলাতক ভাতিজার বিরুদ্ধে মামলা

নাগেশ্বরী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযুক্ত পলাতক ভাতিজা শাহজালাল।

 

 

নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ: পলাতক ভাতিজার বিরুদ্ধে মামলা

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শাহজালাল ওরফে মন্ডল (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী (২৪)।

 

 

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী সংসারের খরচ যোগাতে প্রায়ই ঢাকা, কুমিল্লা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষিশ্রমিকের কাজ করতে বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে পাশের বাড়ির বাহাদুর আলির ছেলে শাহজালাল দীর্ঘদিন ধরে ওই নারীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। অভিযুক্ত শাহজালাল ভুক্তভোগীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে হওয়ায় তাদের মধ্যে চাচি-ভাতিজার সম্পর্ক ছিল বলে জানা গেছে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে একাধিক বিয়ে-পরকীয়ার অভিযোগে শিক্ষিকার স্বামীসহ আটক ২

 

 

 

অভিযোগে আরও বলা হয়, চলতি ধান কাটার মৌসুমে ভুক্তভোগীর স্বামী নারায়ণগঞ্জে কাজে গেলে গত ২৫ এপ্রিল রাত দেড়টার দিকে শাহজালাল ঘরের জানালা দিয়ে প্রবেশ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারী চিৎকার করলে অভিযুক্ত জানালা দিয়েই পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

 

স্থানীয় কয়েকজন জানান, প্রায় তিন মাস আগে থেকেই তাদের চলাফেরা ও আচরণ নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে সাবধানও করা হয়েছিল। তবে এলাকাবাসীর একটি অংশের দাবি, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা: ধান শুকানোর মেলা বসেছে সড়কে

 

 

ভুক্তভোগী নারী সাংবাদিকদের বলেন, “সে আমাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখাতো। কখনও ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতো। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাতে পারিনি। ২৫ এপ্রিল রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে আবারও আমাকে ধর্ষণ করে। আমি এর সঠিক বিচার চাই।”

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা: ধান শুকানোর মেলা বসেছে সড়কে

 

অভিযুক্ত শাহজালালের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়ির সব ঘরে তালা ঝুলতে দেখা গেছে। তার মোবাইল ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, মামলার পর থেকেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন।

 

 

বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া বলেন, “দুই পক্ষই আমাকে বিষয়টি জানিয়েছিল। পরে বসে সমাধানের কথা ছিল। এর মধ্যেই ভুক্তভোগী থানায় মামলা করেছেন।”

 

 

 

নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী বলেন, “অভিযোগ পাওয়ার পর শুক্রবার (১ মে) ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। পরে রাতেই থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। আসামি পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। লোকেশন ট্র্যাকিং করে দেখা গেছে সে অনেক দূরে অবস্থান করছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!