ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

নরসিংদীতে ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারীতে মৃত‍্যু -১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারীতে মৃত‍্যু -১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারীতে মৃত‍্যু -১

ঢাকা (চট্টগ্রাম) মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রী হলেন নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়ার প্রত্যুত কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল (৪৫)। অপরদিকে অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা। তাকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা (চট্টগ্রাম) মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল নামের যাত্রী ট্রেনের শেষ বগিতে ওঠেন।

তিনি ট্রেনের জানালার পাশে দাঁড়াতে চান। সেই সময় সিটে বসা মনজুর মিয়া নামে এক ব্যাক্তির সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে মনজুর মিয়া ঝুমুর কান্তিকে লাথি ও কিলঘুষি দিলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন।

এ সময় বগির অন্য যাত্রীরা গুরুতর আহত ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলস্টেশনে নামিয়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে স্টেশন কর্তৃপক্ষ ঝুমুর কান্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল্লাহ বলেন, অভিযুক্ত মনজুর মিয়াকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। আর হাসপাতাল থেকে নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছেন। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে ট্রেনের জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারীতে মৃত‍্যু -১

আপডেট সময় : ০৩:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪