ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৬:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৯২১ বার পড়া হয়েছে

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটে শহরে নওজোয়ান মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।

জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারণ মানুষ অংশ নেয়।

পড়ুন>>কাউনিয়ায় হাদীর মৃত্যুতে শোক র‍্যালি ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত 

জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রটারী আ স ম সায়েম, নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে৷ হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন৷ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিলো।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে৷ কিন্তু তারা এক হাদিকে শহিদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে।

আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সকলেই একেকটা হাদি হবো এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়বো। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অতীতে নওগাঁতে যারা মানুষের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলকে সাথে নিয়ে নওগাঁর শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫