দৌলতপুরে ডাকাতির সময় জনতার হাতে এক ডাকাত আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে ডাকাতির সময় জনতার হাতে এক ডাকাত আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

দৌলতপুরে ডাকাতির সময় জনতার হাতে এক ডাকাত আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
দৌলতপুরে ডাকাতির সময় জনতার হাতে এক ডাকাত আটক

মানিকগঞ্জের দৌলতপুরে ডাকাতির সময় জনতার হাতে এক ডাকাত আটক হয়েছে।

নাগরপুর উপজেলার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় চলতি পথে গতিরোধ করে ককটেল ফাটিয়ে, দিল রাজবংশী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তার কাছে থাকা নগদ এক লাখ টাকাও নিয়ে যাই ।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ দিকে বরংগাইল – টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাকাতদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃত ডাকাত মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী (৪০) জানায়, আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ রাতে আমি ও আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম।

তিনি আরও জানান,, ‘পথেরমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ডাকাত আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ‘আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদেরদের ধাওয়া করে ।

পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা ।

এক পর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানে দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,কলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা, লিটন, জমির মিজান, রেজা, জুলহাস, কনক, আশিক, এসএম জাহিদ এর আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ফোনে জানতে পান। পাড়ার লোকজন নিয়ে রাস্তায় ব‍্যারিগেট দিয়ে অবস্থান করে।

পরে ডাকাত দল পৌছলে সবাই  তাদেরকে  ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

এসময় ডাকাত দলের ২টি মোটর সাইকেল পুলিশের কাছে নেতা কর্মীরা হস্তান্তর করে । দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ‘ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ । মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!