দেশের জনগণ ও পুলিশ সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশের জনগণ ও পুলিশ সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

দেশের জনগণ ও পুলিশ সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
দেশের জনগণ ও পুলিশ সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

রাজশাহী জেলার সারদা পুলিশ ফাঁড়ি পরিদর্শন ও মাদ্রাসা ময়দানে বক্তব্য প্রদান করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।এসময় দেশের জনগণ ও পুলিশ সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

২৯ জানুয়ারি রবিবার বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা, লুটপাট, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী। পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তাদের সেই অগ্নিসন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিদের প্রতিহতে করে যাচ্ছে।

 

এ সময় তিনি করোনাকালীন পুলিশ বাহিনীর সদস‌্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের মানুষের সেবায় নিয়োজিত রাখার অবদান স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামোর উন্নয়ন করেছে।

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,করোনাভাইরাসের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সব সংকট কাটিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

শেখ হাসিনা আরও বলেন, ভর্তুকি দিয়ে সার, বীজ কৃষকদের দ্বারে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন অনাবাদী জমিতে চাষাবাদ বাড়াতে হবে। আমাদের দেশের মাটি উর্বর।

এ মাটি ব্যবহার করে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও খাদ্য রপ্তানি করতে পারবো।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,মেয়র খায়রুজ্জামান লিটন, সাংসদ সদস্য আয়েন উদ্দিন পবা,মোহনপুর উপস্থিত ছিলেন এছাড়া রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে তিনি নবীন কর্মকর্তাদের মার্চ উপভোগ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন,সবার আগে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনগণের ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ২০৪১সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি,স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পুলিশ বাহিনীকে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

সাইবার ক্রাইম রোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে সরকারপ্রধান বলেন,সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছে। তবে এর ভালো দিক যেমন আছে,তেমনি অনেক খারাপ দিকও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,পুলিশ বাহিনীর জাতীয় জরুরি সেবা ৯৯৯ দেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ এ নম্বরে কল করে দ্রুত সেবা পাচ্ছে। বিপদে তারা পুলিশের তাৎক্ষণিক সেবা পাচ্ছে। ফলে তাদের পুলিশের প্রতি আস্থা বাড়ছে। নারী নির্যাতন রোধ ও সন্ত্রাস দমনেও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজশাহী জেলার সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ও রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!