ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে অস্থিরতা, শান্তি বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ড. আবদুল মঈন খান ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপার দাবিদার নয়: মাইকেল ভন চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো বিএনপির অফিস

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো বিএনপির অফিস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো বিএনপির অফিস

নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। ইতিমধ্যেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে করে অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে। এছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। এতে করে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন।

থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন সৃষ্টি নিউজ কে বলেন বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলাতেও দলমত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামীলীগের সন্ত্রাস ও গুন্ডা বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আ’লীগের কুত্তাবাহিনীর কতিপয় সন্ত্রাসী বাহিনীরা এই শান্ত জনপথকে নতুন করে অশান্ত করতে চাচ্ছে। কিন্তু আমরা জিয়ার সৈনিকরা কুচক্রী মহলের সেই মিথ্যে স্বপ্ন কখনোও সত্যি হতে দিবো না। আমি আশাবাদি আইন-শৃঙ্খলা বাহিনীরা সেই সব কুত্তাবাহিনী ও সন্ত্রাসী নামক দুর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করবেন। আর তাদের খুজে বের করতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করবো।

অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগ কিংবা মামলা পেলে তা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো বিএনপির অফিস

আপডেট সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪