মোটরসাইকেলে এসে ওসমান হাদির ওপর গুলি চালানো হামলাকারীরা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। এমন তথ্য তুলে ধরা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে।
মোহাম্মদ ওসামা বলেন, ‘একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তারা প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কিছু আগে আবার তারা প্রচারণার কাজে যোগ দেয়।’
এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।
এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সঙ্গে সঙ্গেই তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঢামেকে সার্জারির মাধ্যমে গুলি বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।
Leave a Reply