দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ
- আপডেট সময় : ০৭:০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ এবং কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ডেপুটি কমিশনার অব পুলিশের কার্যালয় থেকে এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়া এবং এমটিএনএলকে এই নির্দেশনা পাঠানো হয়।
টেলিযোগাযোগ আইন, ২০২৩-এর ২০(২)(বি) ধারা এবং টেলিযোগাযোগ পরিষেবা সাময়িক স্থগিতকরণ বিধিমালা, ২০২৪-এর ৩(১) বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নির্দেশ অনুযায়ী, ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত নির্ধারিত এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
পড়ুন>>রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক
ইন্টারনেট ছাড়াও গণপরিবহণ ব্যবস্থায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকেই রাজীব চক, নয়াদিল্লি, কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক ও কাশ্মীর গেটসহ দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথে বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। পাশাপাশি দূরপাল্লার চলাচলে বিঘ্ন ঘটিয়ে ৬০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।
মূলত শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলোই এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহেব, বারখাম্বা রোড, খান মার্কেট এবং লোদি রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই বিধিনিষেধের প্রভাব পড়েছে। এসব বিধিনিষেধের কয়েক ঘণ্টা আগেই ট্রেন ও মেট্রো চলাচলে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
পড়ুন>>নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার
এই কঠোর বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। আদালত সবকিছু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া বা পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করে বলেছে, তরুণ থেকে বয়স্ক সব বয়সী মানুষ গণপরিবহণ ব্যবহার করেন এবং নিত্যযাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।
আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চলাচল নিয়ন্ত্রণের আইনি অধিকার থাকলেও, এভাবে সবকিছু স্থবির করে দেওয়া সমীচীন নয়। জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছেন, বিক্ষোভ করার গণতান্ত্রিক অধিকার যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের সমান দায়িত্ব। তবে এর অর্থ এই নয় যে সবকিছু স্থবির করে দিয়ে মানুষকে পরিবহণের সুযোগ থেকে বঞ্চিত করা হবে।
এর আগে জুলাই মাসে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যন্তর মন্তরে সিজেপির আন্দোলনের সময়ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তখন দেড় কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এবার তার পরিধি বাড়িয়ে চার কিলোমিটার করা হয়েছে।
আরও পড়ুন>>খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, পাঠানো হলো ঢাকায়
আগেরবার দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সংবাদকর্মীদের তথ্য আদান-প্রদান এবং মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশেও বড় ধরনের বিলম্ব ও সমস্যার সৃষ্টি হয়েছিল। এবারের পদক্ষেপটি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলকে কতটা সংকুচিত করবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওই নিষেধাজ্ঞার কারণে বিক্ষোভকারীদের পাশাপাশি আন্দোলনের খবর সংগ্রহকারী ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ভিডিও প্রকাশ করতে সমস্যা হয়েছিল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























