ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা

দিনভর নানা নাটকীয়তার পর ইউপি চেয়ারম্যান আটক 

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

দিনভর নানা নাটকীয়তার পর ইউপি চেয়ারম্যান আটক 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনভর নানা নাটকীয়তার পর ইউপি চেয়ারম্যান আটক

কুড়িগ্রামের উলিপুরে দিন ভর নানা নাটকীয়তার পর উপজেলা পরিষদ চত্বর থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। এদিকে একই স্থান থেকে আওয়ামীলীগ দলীয় অপর এক চেয়ারম্যান পুলিশের নাকের ডগা থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের এ ধরনের দ্বৈত ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে।

নাটকীয়তা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচী নিয়ে সভা আহবান করা হয়।

ওই সভায় ৬ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তার কক্ষে সভা শুরু হয়। সভায় আওয়ামীলীগ ঘরানার ইউপি চেয়ারম্যানের উপস্থিতির খবর পেয়ে সেখানে থানা পুলিশ সাদা পোশাকে অবস্থান নেয়।

পড়ুন>>সেনাবাহিনীর অভিযানে এজাজ গ্রেপ্তার

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামীলীগ দলীয় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে তাদের মোটর সাইকেলে উঠে পুলিশের সামন দিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। এদিকে সভা শেষে গ্রেপ্তার আতংকে ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপজেলা পরিষদ ভবনের অভ্যন্তরে অবস্থান করতে থাকেন। এ সময় ভবনের ভিতরে ও বাহিরে সাদা পোশাকে থাকা থানা পুলিশ অবস্থান করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওই ভবন থেকে বের হননি। এ সময় স্থানীয় ভাবে বিভিন্ন জন উপজেলা পরিষদ ভবনে যাতায়াত করেন। তারা নানা কৌশলে চেয়ারম্যানকে বাঁচাতে তৎপরতা চালান। কিন্তু ততক্ষনে বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ায় উপজেলা পরিষদ চত্বরে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। এদিকে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় সকল কর্মকর্তা-কর্মচারী পরিষদ চত্বর ত্যাগ করেন।

অবশেষে বাধ্য হয়ে বিকাল ৫ টার পর ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ভবন থেকে নেমে এসে সাদা পোশাকে থাকা পুলিশের কাছে ধরা দেন। এ সময় সংবাদকর্মীরা চেয়ারম্যানকে আটক করার ছবি তুলতে গেলে পুলিশ তাদের বাঁধা দেন বলে স্থানীয় কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন।

পড়ুন>>যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর গ্রেপ্তার

পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। রফিকুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ির ভাতিজা বলে জানা গেছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, কিছুদিন পূর্বে আমাকে গ্রেপ্তার করে তিনটি মামলা দেয়া হয়েছিল। বর্তমানে আমি সব গুলোতে জামিনে রয়েছি। আজ উপজেলা পরিষদে ভিজিএফ’এর সভায় গেলে সেখানে সাদা পোশাকে পুলিশ অবস্থান নেয়। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে আমি সরে যাই।

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যানকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে মারধররের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে অপর চেয়ারম্যান পুলিশের সামন থেকে সটকে পরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই চেয়ারম্যান সেখান থেকে চলে যান। ইতিপূর্বে তবকপুর ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, ইউপি চেয়ারম্যানদের নিয়ে ভিজিএফ কর্মসূচীর সভা সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে কোন চেয়ারম্যানকে আটক করা হয়নি বলে তিনি দাবী করেন। তবে তিনি বলেন, শুনেছি সন্ধ্যার আগে পরিষদের বাহির থেকে ধামশ্রেনী ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনভর নানা নাটকীয়তার পর ইউপি চেয়ারম্যান আটক 

আপডেট সময় : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫