দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা
- আপডেট সময় : ১২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯৯৪ বার পড়া হয়েছে
দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা
পাবনার ঈশ্বরদী উপজেলায় মধ্যরাতে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পড়ুন>>কুড়িগ্রামে বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে দিবাগত মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সাহরীর শেষ সময় : ৪:২৩
ইফতারের সময় : ৬:০৯
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:২৯
- দুপুর ১১:৫৮
- বিকেল ৪:২১
- সন্ধ্যা ৬:০৯
- রাত ৭:২৩
- ভোর ৫:৪৩
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























