দাগনভূঞায় দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞায় দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দাগনভূঞায় দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
দাগনভূঞায় দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের
প্রতিকী ছবি

 

 

দাগনভূঞায় দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের

 

 

ফেনী প্রতিনিধি:-দাগনভূঞা পৌর শহরে দুইটি সড়ক সংস্কার কাজে বাধা দিয়েছেন কিছু দুর্বৃত্তরা এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী করেছেন ঠিকাদার মো: আবদুল কাদের।

 

 

অভিযোগে উল্লেখ করা হয়, দাগনভূঞা পৌরসভার ই-টেন্ডার নং-১০/২০২৭- ২০২৫ দুই কাজের টেন্ডার ড্রপ করার পর থেকে দাগনভূঞার অজ্ঞাত চাঁদাবাজ সন্ত্রাসীরা কাজ প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকী দিতে থাকে। প্রত্যাহার না করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এরপর কার্যাদেশ পাওয়ায় গত ২২ জুলাই ১৫/২০জন চাঁদাবাজ সন্ত্রাসী দাগনভূঞা বাজারে ঠিকাদারকে খুঁজতে থাকে। সেই দিন বেলা ১২টার দিকে ফাজিলের ঘাট রোডে ফাইন ওভারসীজেও খোঁজ করে।

পড়ুন>> অফলাইন রাইড: নিরাপত্তাহীন যাত্রা ও আইনি ঝুঁকি ভরপুর

 

 

রামনগর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা আবদুল কাদের অভিযোগে আরো উল্লেখ করেন, তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকী দেয় ও অফিসের সহকারীদের অফিসে জায়গা না দেওয়ার জন্য হুমকী দেয়। একইদিন বেলা ১টার দিকে ফেনী রোডে ঠিকাদারী প্রতিষ্ঠানে গিয়েও খুঁজে না পেয়ে গালাগালি করে। ওইসময় তারা কামরুল উদ্দিন ও আবদুল কাদের বাবুকেও গালমন্দ করে। তাদের সবার মুখে মাক্স থাকায় কাউকে চিনতে পারেননি বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

 

 

আবদুল কাদের জানান, গত ২৩ জুলাই দাগনভূঞা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী ককর্মকর্তা স.ম আজহারুল হক দাগনভূঞা বাজারের জন্য পুরাতন থানা রোড ও হাজী ক্লিনিক থেকে সওদাগর বাড়ী সড়ক সংস্কার কাজ উদ্ভোবন করেন। টেন্ডার নিয়ম অনুযায়ী কাজ শুরু করার সময় অফিস ফরমেট অনুযায়ী রাস্তার পাশে সাইনবোর্ড লাগালে রাতে অজ্ঞাত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাইনবোর্ড তুলে ফেলে দেয় ও স্টীকার ছিঁড়ে ফেলে।

 

 

পরে তার লোকজন আবারও ঢালাই করে সাইনবোর্ড প্রতিস্থাপন করলে গত ২৭জুলাই রাতে আবারও অজ্ঞাত সন্ত্রাসীরা চাঁদার দাবীতে সাইনবোর্ড কেটে নিয়ে যায়। তিনি পৌর উন্নয়ন কাজ বন্ধ হওয়ার উপক্রম ও জীবনহানির আশংকার কথা উল্লেখ করেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক সিলগালা

 

ঠিকাদার আবদুল কাদের আরো বলেন, সাধারণ ডায়েরি করার পর স্থানীয় ও জেলার গণমাধ্যম গণ বিষয়টি অবগত হয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রচার করেন।কিন্তু আজও আমরা কাজ শুরু করতে পারছিনা প্রাণনাশের হুমকি পাওয়ায়।আমি আইনগত সহযোগীতা চাই।

 

 

দাগনভূঞা থানা সূত্রে সাধারণ ডায়েরির সত্যতা পাওয়া গেছে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন বলেও জানা যায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!