সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নারী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাসোনা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম জানান, সড়ক পার হওয়ার সময় এশিয়া ট্রান্সপোর্টের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। পুলিশ পলাতক বাস ও চালককে শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























