ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্পুর্ণ ইশতেহার
- আপডেট সময় : ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০৩৫০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্পুর্ণ ইশতেহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিসংক্রান্ত মোট ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতির উল্লেখ করেছে দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্পুর্ণ ইশতেহার পড়তে ক্লিক করুন
শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিএনপির ইশতেহার প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে ‘সবার আগে বাংলাদেশ’।
পড়ুন>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ২০২৬ বিস্তারিত পড়ুন
দুই ঘণ্টা সময় নিয়ে ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শেষে তিনি বলেন, তিনি যত পরিকল্পনা উপস্থাপন করেছেন, তার কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে না, যদি তিনটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়া যায়। এগুলো হলো দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি।
বেলা সাড়ে তিনটায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির ইশতেহার প্রকাশের অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























