তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার ন্যায্য হিস্যা দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার ন্যায্য হিস্যা দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার ন্যায্য হিস্যা দাবী

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার তিস্তার ন্যায্য হিস্যা দাবী

 

তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার তিস্তার ন্যায্য হিস্যা দাবী

 

জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে তিস্তা শোভাযাত্রায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প  বাস্তবায়নের দাবিতে কাউনিয়া গালর্স স্কুল মোড়

থেকে তিস্তা রেল সেতু অভিমুখে বন্যাঢ শোভাযাত্রা টি যাত্রা শুরু করে। শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে। জাগো বাহে তিস্তা বাঁচাই ধ্বনিতে শোভাযাত্রা টি ও এলাকা প্রকম্পিত হয়ে ওঠেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নেতৃত্ব শোভাযাত্রাটি বের হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি সহ বিএনপির নেতা কর্মীরা।

পড়ুন>> তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়নের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে হাজারো মানুষের ঢল

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ সময় বলেন, রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী তিস্তা নদী ছিল মায়ের মত। এখন সে তিস্তা রাক্ষসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিস্তা পাড়ের মানুষের এক সময় গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে মুখে ভাওয়াইয়া গান ছিলো তারা আনন্দে আনন্দে দিন কাটাইতো। সেই তিস্তা নদী এখন শুকিয়ে সরু খাল ও চর মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা অবিলম্বে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাই।

তিনি বলেন এখন পর্যন্ত কোনো সরকারই তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা এই কর্মসূচি পালন করছি। আর এই আন্দোলনে যুক্ত হয়েছে তিস্তা তীরবর্তী ৫ জেলার হাজার হাজার মানুষ।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ” জাগো বাহে তিস্তা বাঁচাই” কর্মসূচিতে অংশ নিয়ে তিস্তা পাড়ের মানুষ তাদের দীর্ঘ প্রত্যাশার কথা তাদের দু:খ-দুর্দশা ও জীবন-জীবিকার কথা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অতিথিদের সামনে জনসভায় তুলে ধরেছিল।

পড়ুন>>বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট -১

তিস্তা রেল সেতু এলাকায় মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে তিস্তা রেল সেতু এলাকায় নদীর জেগে ওঠা চরে তৈরি করা তাবুতে আন্দোলন কারীরা অবস্থান করে আন্দোলনে যোগ দিয়েছে।

রাস্তায় ধারে ধারে জাগো বাহে তিস্তা বাঁচাই ব্যানার ফেস্টন নিয়ে আন্দোলন কারীরা শোভা যাত্রায় অংশ নিয়েছেন।

এরপর দুপুরের পর শোভাযাত্রাটি তিস্তা নদীর পানিতে প্লেকার্ড নিয়ে পানিতে নেমে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!