ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর

তিন’শ বছরের ঐতিহাসিক মাজার খুঁড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

তিন'শ বছরের ঐতিহাসিক মাজার খুঁড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন’শ বছরের ঐতিহাসিক মাজার খুঁড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনশত বছরের পুরাতন ও ঐতিহাসিক বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে ভেঙে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা।

কংক্রিটের ঢালাই ভেঙে প্রাচীন এই মাজারে চার ফুট গভীর গর্ত করে দিয়েছে। তবে কে বা কারা,কী কারণে এই কাজ করেছে তা বলতে পারছেন না কেউই। বৃহস্পতিবার ১১ জুলাই দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

বিবি সখিনার মাজারটি রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় একটি বিশাল পুকুর পাড়ে অবস্থিত।

পুকুরটির নামও বিবি সখিনা পুকুর বলে পরিচিত। জানা গেছে, ওই সন্ধ্যারই সাতঘরিয়া এলাকার কবরস্থানের একটি পুকুরের পাশে বিবি সখিনার মাজার কংক্রিটের আস্তরণ দিয়ে তৈরি করা। এই মাজারের মাঝখানের কংক্রিটের ঢালাই ভেঙে চার ফুট মাটি খোঁড়া হয়েছে। ঘটনার দিন সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে মুহূর্তে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। সাথে সাথে শত শত উৎসুক নারী-পুরুষ মাজারটি দেখতে ভিড় করছেন।

এলাকাবাসীদের ধারণা, মাজার খোঁড়ার ঘটনা রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘটিয়েছে। কী কারণে মাজার খোঁড়া হয়েছে তা বলতে পারছেনা না এলাকাবাসী। ঘটনার আগের দিন, দিনের বেলা বিবি সখিনার মাজার ঠিক ছিল। কিন্তু সকালে তাঁরা দেখতে পান মাজারের ঠিক মাঝখানে চার ফুট গর্ত করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা সোহেল রানা, আনিসুর, মোজাম্মেল হক, ফারুকসহ আরো কয়েকজন যুবক জানান, বিবি সখিনার মাজার কবে স্থাপিত হয়েছে তার সঠিক ইতিহাস তাঁরা জানেন না। তবে স্থানীয় দুই একজন বৃদ্ধ বলতেছে এটি তিশত বছরেরও পুরাতন মাজার ও বিবি সখিনা পুকুর।

তারা জানান পবিত্র মাজারটি যারা খনন করে তছনছ করেছে, তার একটি হীন মানসিকতার কাজ করেছে। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো।

তাই আমরা এলাকাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানাই, যেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেইসাথে মাজারটি সংস্কার করে সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা যেন করা হয়। যেহেতু মাজারকে কেন্দ্র করে পুকুর পাড়ে গড়ে উঠেছে একটি কবরস্থান ও ঈদগাঁ মাঠ তাই এটির দেখভালের প্রয়োজন রয়েছে বলেও তারা জানান।

জানা গেছে, এ মাজার চত্বরে প্রায় মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পালন করে আসছেন স্থানীয়রা। তাদের দাবি,মাজারে মানত করলে সেই মানত পূরণ হয়। তাই এলাকাসহ দূর দূরান্ত থেকে নারী-পুরুষ মানত করতে আসে মাজারে।

মানতের সময় তারা ছাগল, মুরগী নিয়ে আসে। এগুলো এখানে জবাই করে। গোস্ত, ভাত সবজি রান্না করে মিলাদ শেষে উপস্থিত সকলকে নিয়ে খাওয়া-দাওয়া করে। কেউ কেউ আবার মানতের তোবারক হিসাবে সিন্নি বা পায়েস রান্না করে নিয়ে আসে সকলকে খাওয়ায়। প্রায় প্রতিদন অনেকে মাজারে এসে দোয়া-দরুদ পাঠ করেন। কেউ কেউ আবার এটির পরিচর্যাও করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারি বলেন, বিবি সখিনা নামক মাজার প্রাচীনকালের। এখানে মানুষ এসে দোয়া-দরুদ পড়ে মানত করে। শুনেছি মানুষ অনেকে উপকার পায়। এই মাজারকে বা কাহারা রাতের আঁধারে খনন করেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, মাজার ভেঙে খনন করে ফেলার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান,বিবি সখিনার মাজারটি রাতের আঁধারে দুর্বৃত্তরা খনন করে এটির স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে, খবরটি শুনেছি। এটি একটি ঐতিহাসিক মাজার। আমি এ বিষয়ে অভিযোগ দিতে বলেছি। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন’শ বছরের ঐতিহাসিক মাজার খুঁড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪