ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপদ থেকে সুরক্ষায় সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের বিচার: রায়ের দিনক্ষণ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ পদে নিয়োগ বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য ইশায়াত শাহরিয়ার অপ্রতিম মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত গাজা যুদ্ধ থেকে ফেরা দুই সেনার মর্মান্তিক পরিণতি কুশনারের বিরুদ্ধে গোপন ব্যাংক অ্যাকাউন্টের অভিযোগ, অস্বীকার করলেন জামাতা

তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১০০২২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসুচি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল

তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগসহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বাইরে ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঘেরাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা।

পড়ুন>>সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় পন্যসহ দুইজন আটক

বেলা ১১টার আগেই নির্বাচন ভবনের সামনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা অনানুষ্ঠানিকভাবে গতকাল সিদ্ধান্ত নিয়েছি—নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে একাধিক গুরুতর ইস্যু রয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।”

তিনি আরও বলেন, “আজ আমরা নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

যে তিন অভিযোগে ছাত্রদলের কর্মসূচি:

১. পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে।

২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ঘেরাও কর্মসূচি চলাকালে নির্বাচন ভবনের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬