ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লকার ভেঙে ৭০ লাখ টাকা লুট ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন ন্যাম ভবন থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০

তাহিরপুরের লামাকাটা সীমান্তে ৬ বাংলাদেশী আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

তাহিরপুরের লামাকাটা সীমান্তে আটককৃত ৬ বাংলাদেশী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরের লামাকাটা সীমান্তে ৬ বাংলাদেশী আটক

তাহিরপুরের লামাকাটা সীমান্তে ৬ বাংলাদেশী আটক
অবৈধ ভাবে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ৬ বাংলাদেশীকে আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পূর্বে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্ত ঘেঁষে লামাকাটা এলাকা থেকে আটক করে বিজিবি।

আটককৃতরা, সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭),নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একেই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।

পড়ুন>>রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক: বিএমএসএস তীব্র নিন্দা

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা দিয়ে আটককৃতরা বাংলাদেশে প্রবেশ করে।

তারা কাজের উদ্দেশ্যে প্রায় ৪ থেকে ৫ মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেয়। সেখানে সঠিক মজুরী না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরের লামাকাটা সীমান্তে ৬ বাংলাদেশী আটক

আপডেট সময় : ০৭:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫