ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

তাহিরপুরে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৮০৫০ বার পড়া হয়েছে

তাহিরপুরে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মিস্ত্রি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের পশ্চিমবাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ।

লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন শেখ অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাদাঘাট বাজারে তার মালিকানাধীন জেসমিন ইলেক্ট্রনিক্স মিস্ত্রির দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।

পড়ুন>> তাহিরপুরের রক্তি নদীর নৌকাডুবীতে নিখোঁজ ব‍্যক্তির লাশ উদ্ধার

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী হেলেনা বেগম, প্রতিবন্ধী ছেলে আজিজুল ইসলাম, শিলা বেগম ও সাবিনা বেগমকেও দা, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রিয়াজ উদ্দিন শেখ বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/৩৪ ধারায় তাহিরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর ১১২/২০২৬) মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দেন।

পড়ুন>> দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মামলায় অভিযুক্ত করা হয়েছে কামড়াবন্দ গ্রামের শফিকুল ইসলাম শেখ, তার ছেলে শাকির শেখ ও শাওন শেখ, আব্দুর রহমান শেখ, নুরুন নাহার বেগমসহ আরও কয়েকজনকে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ আরও জানান, তার বসতবাড়ির সিঁড়ির কাজ শুরু করলে প্রতিপক্ষ চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করার চেষ্টা চালায়। এ বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে হামলা ও বাধা অব্যাহত রাখছে বলে অভিযোগ করেন তিনি।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬