তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক আটক করে বিজিবি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মাছিমপুর বিওপির টহল দল ১০ জানুয়ারি মঙ্গলবার ১২:১০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৭/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ নামক স্থান হতে (২৪ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।

 

 

জেলার তাহিরপুর উপজেলয় লাউরগড় বিওপির টহল দল (৪:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে (১,৭০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,০০০/- টাকা।

 

 

একই উপজেলা লাউরগড় বিওপির টহল দল (৫:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে (১,৬০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩২,০০০/- টাকা।

 

জেলার দোয়ারাবাজার উপজেলায় মাঠগাঁও বিওপির টহল দল (৫:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে (৪৭ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা।

সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির টহল দল (৮:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২১৫/৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলার (১নং) জাহাংগীর নগর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে (১২টি) ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৮০,০০০/- টাকা।

অপরদিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল (৯ জানুয়ারি) সোমবার (৬:২০ ঘটিকায়) সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে (১২৪ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৪০০/- টাকা।

“দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে (৮০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।”

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পিবিজিএম পরিচালক মো: মাহবুবুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।সর্বমোট সিজার মূল্য- ১১,৮৭,১০০/- এবং আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

One response to “তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক”

  1. […] সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। টাস্কফোর্সের এ অভিযানে এসএ পরিবহনের ম্যানেজার শওকত কামাল (৫০) সহ সোয়া ৬ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় মালামাল আট ও মামলা দায়ের করা হয়েছে।পড়ুন>> তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!