তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী

তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

 

 

তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি

 

 

 

তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার ইয়াবা কারবারি আটক করা হয়েছে

 

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার (৯ মার্চ) রাত ১২টার সময় পুলিশ সুপার,সুনামগঞ্জ নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, তাহিরপুর সার্কেলের দিকনির্দেশনায় তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের তত্ত্বাবধানে এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের লাকমা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

 

 

অভিযানকালে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজ মিয়া (৫০) নামে এক পেশাদার ইয়াবা কারবারি কে আটক করা হয়। সে উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পূর্বপাড়া গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মোঃ রিপন উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলার এফআইআর নং-১৫,তারিখ ৯ মার্চ ২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!