তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা

 

 

 

তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা

 

 

তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিলন মিয়া(৪৫) নামে আটক ড্রেজার মালিক ৯০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের মৃত আব্দুল লতিফ তরফদার এর ছেলে।

 

 

 

শুক্রবার(৮ মে) দিনগত রাত ১ টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সত্রিশ গ্রামে ঘটনাটি ঘটেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে,টাস্কফোর্স অভিযানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের নেতৃত্বে শুক্রবার রাত ১২ থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এরমধ্যে রাত ১টা ২০ মিনিটের দিকে বিশ্বম্ভপুরের সত্রিশ গ্রামে অবৈধ পন্থায় বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয় এসময় আসামীরা দৌড়ে পালায়। পরে ২টি স্টিলবডি নৌকা ও ৩টি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়।

পড়ুন>> ১০ মে ২০২৬: আজ দেশেজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

 

 

পরবর্তীতে নৌকা ও ড্রেজার জব্দ করে নিয়ে আসার জন্য নৌ পুলিশকে দুইজন মাঝি আনতে বলা হয় এবং মোবাইল কোর্ট টিম সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই গ্রামের কয়েকশত মানুষ নদীর পাড়ে একত্র হয়ে মোবাইল কোর্ট টিমের উপর পাথর নিক্ষেপ শুরু করে, এতে স্পীডবোটের ড্রাইভার আহত হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিছু হটতে বাধ্য হয়।

 

 

পরবর্তীতে নৌপুলিশ ও বাদাঘাট পুলিশ-ফাড়ির সহোযোগিতায় পুনরায় অভিযান পরিচালনা করে ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ করে। এসময় মিলন মিয়া নামে একটি বাল্কহেডের মালিককে গ্রেপ্তার করা হয়।

 

 

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. থেকে এ টাস্কফোর্স অভিযান/মোবাইল কোর্ট প্রতিদিন চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!