সিরাজগঞ্জের তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যুবরণ করেছে।
নসিমন গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার তাড়াশ-ভূইয়াগাতী আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মাহতাব প্রামানিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত মুসা প্রামানিকের ছেলে।
এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, নিহত চালকের গাড়ীর চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply