তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছেন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছেন

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছেন

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যুবরণ করেছে।

নসিমন গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার তাড়াশ-ভূইয়াগাতী আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নসিমন চালক মাহতাব প্রামানিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত মুসা প্রামানিকের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মাহতাব প্রামানিক তার নসিমন গাড়ী নিয়ে একটি ভাড়ায় যাওয়ার পথে গাড়ীর একটি চাকা পাংচার হয়ে রাস্তা পাশে উল্টে যায়।

এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, নিহত চালকের গাড়ীর চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!