ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩২৯৪০ বার পড়া হয়েছে

তাড়াশে ফ্রি চক্ষু ক্যাম্প ে রোগী দেখছেন চিকিৎসক।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

​
সিরাজগঞ্জের তাড়াশে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি আমেরিকান লেন্স দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

​

রবিবার তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।

পড়ুন>> টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির পাশে বন বিভাগ

সকাল থেকেই এলাকার নিম্ন আয়ের মানুষ এবং দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এমন শত শত রোগীকে ক্যাম্পে ভীড় করতে দেখা যায়।

​

বগুড়া বনানীর গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের আর্থিক সহযোগিতায় ক্যাম্পে আসা রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বিশেষভাবে বাছাই করা হয়।

​

পড়ুন>>পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার

চক্ষু ক্যাম্পে আসা কয়েকজন সাধারণ রোগী জানান, বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা এবং নামীদামী হাসপাতালের ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

​

ওই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন জিকেএস হাসপাতালের পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন, আমাদের এলাকার একটি বড় অংশ সুবিধাবঞ্চিত এবং দরিদ্র। অর্থের অভাবে অনেকেই চোখের উন্নত চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারেন না। এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই হলো সেইসব মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সম্পূর্ণ বিনামূল্যে আমেরিকান লেন্স দিয়ে তাদের ছানি অপারেশন করা হবে। যা এ অঞ্চলের অসহায় মানুষদের নতুন করে পৃথিবীর আলো দেখতে সাহায্য করবে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

​

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬