তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও "হ্যাঁ" ভোটের পক্ষে প্রচারণা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও "হ্যাঁ" ভোটের পক্ষে প্রচারণা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও "হ্যাঁ" ভোটের পক্ষে প্রচারণা

 

 

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা

 

 

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মানা প্রদান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্বে ওই অনুষ্ঠান গুলো অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে জাফর ইকবাল, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ফজলুর রহমান ও বিভিন্ন ইভেন্টে কৃতি শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মানা সনদ প্রদান করা হয়।

 

 

এরপর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “হ্যা” ভোটের পক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়।

পড়ুন>>নির্বাচনের সময় চাকরির পরীক্ষা স্থগিতের দাবি: সিইসির কাছে স্মারকলিপি

 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

 

 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শাহাদত হোসেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া, আতাহার আলী, আব্দুল বারিক, আবু তোহা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ, মাদ্রাসার সুপার আব্দুল হামিদ, জহুরুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক, কৃতি শিক্ষার্থী সুবর্না খাতুন প্রমূখ।

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!