ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী আয় ও রিজার্ভে ভর করে শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক বুটেক্সের হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অভিযান মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে জেলা পর্যায়ে স্মারকলিপি দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম জয় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৯ বাংলা কিউআর লেনদেন: ব্যর্থ পেমেন্টের টাকা ফিরবে ৩০ মিনিটে কুড়িগ্রামে ৭৪টি ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত ৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচনের সময় চাকরির পরীক্ষা স্থগিতের দাবি: সিইসির কাছে স্মারকলিপি

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮৯০৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের সময় চাকরির পরীক্ষা স্থগিতের দাবি: সিইসির কাছে স্মারকলিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্বাচনের সময় সব ধরনের চাকরির পরীক্ষা স্থগিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে আগামী ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব চাকরির পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে এই দাবি জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন এনামুল হক জমিদার, আল আমিন, নাইমুল হাসান দুর্জয় ও মাহমুদুল হাসান। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন।

পড়ুন>> গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা

স্মারকলিপি প্রদান শেষে জালাল আহমদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তরুণ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আসন্ন জাতীয় নির্বাচন রাষ্ট্র পরিচালনায় মতপ্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ। আগামী ২১ জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি ও বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় তরুণ ভোটাররা মানসিক চাপে রয়েছেন। নাগরিক দায়িত্ব ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বৈত চাপে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ব্যাহত হচ্ছে।

জালাল আহমদের মতে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে কমিশন এসব পরীক্ষা স্থগিত করতে পারে।

স্মারকলিপিতে উত্থাপিত তিন দফা দাবি

১. ২১ জানুয়ারির পর থেকে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত।
২. একই সময়ে সব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত।
৩. নির্বাচনকালীন সময়ে নতুন কোনো সরকারি চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা না করার নির্দেশনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের সময় চাকরির পরীক্ষা স্থগিতের দাবি: সিইসির কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০১:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬