ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

 

ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

 

সারাদেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার ১৩ই মার্চ সকাল ১১টায় ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে সামাজিক সংগঠন হৃদয়ে ডোমার এর সার্বিক সহযোগিতায় সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ধর্ষণবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 পড়ুন>>নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক গ্রেফতার

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন আরএল একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।

 

সামাজিক সংগঠন নবজাগরণ এর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণসহ, খুন, হত্যা চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো বিভিন্ন অপকর্ম প্রতিনিয়ত ঘটছে। তাই এইসব দূস্ককৃতিকারী এবং হেনস্তা কারীদের প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা ও বিচারহীনতার পরিস্থিতি উন্নতকরণে প্রশাসনের পদক্ষেপ কামনা করেন বক্তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!